বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আফছানা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে জেলার সদরের পীরগাছা -মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন(২২)।

বগুড়া সদর থানার এসআই রনি কুমার দাস জানান, নিহত তরুণী আফসানা শহরের উপশহর গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা ও আহত যুবক তাওসিফ জেলার সোনাতলা উপজেলার মাষ্টারপাড়া এলাকার ইকবাল রাজ্জাক সিদ্দিকের ছেলে।
তিনি আরো জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাওয়ার সময় মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরত্বর আহত এবং মোটরসাইকেলে থাকা তরুণী ঘটনাস্থলেই মারা যান।

জরুরী পরিসেবা ‘৯৯৯’ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights