বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাল্বের দাম বাড়তে পারে

অনলাইন ডেস্ক
বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাতি ব্যবহারে মধ্যবিত্তকে গুণতে হবে বাড়তি টাকা। কারণ এই বাতি তৈরির উপকরণে বসানো হয়েছে ১০ শতাংশ বাড়তি কাস্টমস শুল্ক।

সোমবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে।

নির্বাচিত সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে আজ বিকাল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রতি বছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, আজ সোমবার ২ জুন বাজেট ঘোষণা করা হয়।

সব সময়ই বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে সরকার। এবারও বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights