বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাহিদুল ইসলাম (২৪) সিটি করপোরেশনের সদর থানার বাঙ্গালগাছ এলাকার মো: হাবিবুল্লার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার শাহ আলমের দোতলা ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে যান নাহিদুল। কাজ করার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ছাদের উপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে নাহিদুল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights