বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে ওই হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শি চিত্রশিল্পী সাখি জানান, মঙ্গলবার সকালে সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসঙ্গে নড়াইল শহরে বসবাস করে আসছিল। এরমধ্যে একটি হনুমান মারা গেল। খবর পেয়ে নড়াইল বন বিভাগের কর্মকর্তা এস কে আব্দুর রশীদ ঘটনাস্থলে যান এবং মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণি সম্পদ অফিসে নিয়ে যান। হনুমানটির ময়না তদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights