বিনামূল্যে বীজ-সার পেলেন নাগরপুরের ১০৫০ কৃষক
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে ১০৫০ জন কৃষককে বিনামূল্যে সার এবং পাট, গ্রীষ্মকালীন তিল ও উফসী আউশ ধানের বীজ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এবার খরিপ মৌসুমে আরও বেশি জমিতে ফসল ফলাতে এসব বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, পাট কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ অনেকে।
এ সময় বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষণীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
