বিপিএলের স্পন্সর হলো বসুন্ধরা চা

অনলাইন ডেস্ক
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

এদিকে, আজ বুধবার ঘোষণা করা হয়েছে বিপিএলের স্পন্সরশিপ, এর মধ্যে রয়েছে বসুন্ধরা চা; কো-স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে গতবারের মতো এবারও থাকছে ইস্পাহানি চা। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে নগদ, ওমেরা এলপিজি গ্যাস ও ইউসিআইসি ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
স্পন্সরশিপ ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। এছাড়াও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights