বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আগ্রহী একটি প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন দল যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস। তারা আগামী আসরে দল অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র জমা দিয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের লন্ডনে অফিস রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন তৈরি রেখেছি। বিসিবি যদি ইতিবাচকভাবে আমাদের প্রস্তাব বিবেচনা করে, তাহলে এটা নোয়াখালীবাসীর জন্য গর্বের ব্যাপার হবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম গণমাধ্যমকে জানান, ‘বিসিবি যখন আনুষ্ঠানিকভাবে বিড আহ্বান করবে, তখন সবকিছুই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights