বিপিএলে বাড়ছে প্রাইজমানি

অনলাইন ডেস্ক

চলতি বিপিএলের একাদশতম আসর নিয়ে নানা সমালোচনার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এলো এক সুসংবাদ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগের আসরে ২ কোটি টাকা পাওয়া চ্যাম্পিয়ন দল এবারের আসরে আরও ৫০ লাখ বেশি পাবে। অর্থাৎ, এবারের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়ে হয়েছে ২ কোটি ৫০ লাখ। আর রানার্স আপ দলেরও একই পরিমাণ প্রাইজমানি বেড়েছে। গতবার পাওয়া ১ কোটি থেকে বেড়ে এবার তারা পাবে ১ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া এবার পুরস্কার পাবে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো। বিসিবির নতুন নিয়মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা দল পাবে ৬০ লাখ টাকা। আর চতুর্থ সেরা দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৪০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights