বিপিএল ছাড়ছেন পাকিস্তানের সাত ক্রিকেটার!

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

তবে ঘোষিত দলে বিপিএলে অংশ নেওয়া সাতজন পাকিস্তানি ক্রিকেটার থাকায় নির্ধারিত সময়ের আগেই তাদের বাংলাদেশ ছাড়তে হবে।

বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছেন, তারা হলেন-ফাহিম আশরাফ ও খাজা নাফে রংপুর রাইডার্স থেকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন মোহাম্মদ নেওয়াজ ও শাহিবজাদা ফারহান। ঢাকা ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মোহাম্মদ সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান।

এই সাত ক্রিকেটারের শ্রীলঙ্কা সফরের দলে অন্তর্ভুক্তির কারণে বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল

সালমান আলি আগা অধিনায়ক, আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে উইকেটকিপার, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান উইকেটকিপার, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান উইকেটকিপার, উসমান তারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights