বিপিএল ঢাকায় ফিরলো: শীর্ষে রংপুর, জমে উঠেছে লড়াই

অনলাইন ডেস্ক

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সিলেট ও চট্টগ্রামের পর্ব শেষ করে টুর্নামেন্টটি আবার ঢাকায় ফিরে এসেছে। টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ শেষ হয়েছে, আর বাকি রয়েছে ১২টি ম্যাচ। এর মধ্যে রয়েছে রাউন্ড রবিন লিগের শেষ দশটি ম্যাচ এবং প্লে-অফ ও ফাইনাল।

ঢাকা পর্বের ম্যাচগুলো আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স, আর রাতে খেলবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। রাউন্ড রবিন পর্ব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার, ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ ফেব্রুয়ারি জমকালো ফাইনালের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্ট।

শীর্ষে রংপুর রাইডার্স
পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা ৮ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহানের দল ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর একচেটিয়া শীর্ষে অবস্থান করছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্সই টুর্নামেন্টে সেরা দল হিসেবে এগিয়ে রেখেছে।

দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে। চিটাগং কিংস, খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী প্লে-অফে জায়গা করে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। চিটাগংয়ের ৯ ম্যাচে ১০ পয়েন্ট, খুলনার ৮ এবং রাজশাহীর সমান ৮ পয়েন্ট রয়েছে এক ম্যাচ বেশি খেলে।

১০ ম্যাচে ৩ জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস এবং ৯ ম্যাচে ২ জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্সও অন্তত কাগজে-কলমে টিকে আছে। তবে তাদের জন্য কাজটি খুবই কঠিন, কারণ নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।

বাকি অংশের সময়সূচি

ঢাকা পর্ব

তারিখ ম্যাচ সময়
২৬ জানুয়ারি বরিশাল–সিলেট স্ট্রাইকার্স বেলা ১:৩০
২৬ জানুয়ারি দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স সন্ধ্যা ৬:৩০
২৭ জানুয়ারি ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স বেলা ১:৩০
২৭ জানুয়ারি দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬:৩০
২৯ জানুয়ারি রংপুর রাইডার্স–চিটাগং কিংস বেলা ১:৩০
২৯ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস–ফরচুন বরিশাল সন্ধ্যা ৬:৩০
৩০ জানুয়ারি রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স বেলা ১:৩০
৩০ জানুয়ারি চিটাগং কিংস–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬:৩০
১ ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স বেলা ১:৩০
১ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল–চিটাগং কিংস সন্ধ্যা ৬:৩০
প্লে-অফ ও ফাইনাল

তারিখ ম্যাচ সময়
৩ ফেব্রুয়ারি এলিমিনেটর বেলা ১:৩০
৩ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬:৩০
৫ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৬:৩০
৭ ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭:০০
ঢাকায় ফেরার মধ্য দিয়ে বিপিএল জমে উঠছে শীর্ষ লড়াইয়ের উত্তেজনায়। রংপুর রাইডার্সের শীর্ষ অবস্থান ধরে রাখা এবং অন্যান্য দলের প্লে-অফ নিশ্চিত করার লড়াইকে ঘিরে বাড়ছে প্রতিযোগিতার উত্তাপ। এবারের আসরের উত্তেজনাপূর্ণ শেষ অংশ উপভোগ করতে প্রস্তুত ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights