বিপিএল: বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে-অফে খেলা নিশ্চিত হলেও বাকি দুই জায়গার জন্য লড়ছে তিন দল। এমন সমীকরণে বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

অবশ্য টস নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে আরেক কাণ্ড। টস মাঠে গড়িয়েছে দুই দুইবার। এনামুল হক বিজয় টস করলেও সামনে রাখা দুই বিজ্ঞাপনী ব্যানারের মাঝে পড়ে কয়েন। এসময় কিছুটা দ্বিধায় পড়ে যান ধারাভাষ্যকার আতাহার আলী খান এবং ম্যাচ রেফারি রকিবুল হাসান।

পরবর্তীতে ম্যাচ রেফারির নির্দেশে আবার কয়েন টস করেন খুলনা টাইগার্স অধিনায়ক এনামুল। তাতেই টস ভাগ্যকে পাশে পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, মোহাম্মদ ওয়াসিম, বেলাল খান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, রোমারিও শেপার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল।

খুলনা টাইগার্স একাদশ

এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, জেসন হোল্ডার, শাই হোপ, আরিফ আহমেদ, ওয়েন পারনেল ও পারভেজ হোসেন ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights