বিপুল গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মাদকবিরোধী অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে ৩৩.৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শুক্রবার ভোরে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী করে এই গাঁজা জব্দ করে। গ্রেফতাররা হলেন, লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার আলাল উদ্দিনের ছেলে ট্রাকের চালক মোঃ দুলাল ইসলাম এবং একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ট্রাকের হেলপারর মোঃ জামিনুলকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।আসামিদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights