বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

ফেনী প্রতিনিধি:
ফেনীর পরশুরামে প্রায় ত্রিশ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়িসহ একটি পিকাআপ গাড়ি জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌর এলাকার পরশুরাম-বাঁশপদুয়া সড়কের বড় তালেবের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে একটি পিকাআপ ভর্তি শাড়ি জব্দ করে বিজিবি।

শনিবার দুপুরে বিজিবির সদস্যরা শাড়িগুলো বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ফেনীস্থ জয়লস্কর ক্যাম্পে নিয়ে যান। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি।

জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে রাস্তায় শাড়ি ভর্তি পিকআপ গাড়ি রেখে চালক মোঃ সজিব দ্রুত পালিয়ে যায়। সে পৌর এলাকার খোন্দকিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এর আগে সে শাড়ি ভর্তি পিকআপসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights