বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরলো জাতীয় ফুটবল দল
অনলাইন ডেস্ক
নেপালে চলমান জেন-জি তরুণদের বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত সোম থেকে বুধবার নেপালে আন্দোলনের কারণে একপ্রকার হোটেলবন্দী ছিলেন জামাল ভূঁইয়ারা।
