বিমানের সিটের নিচ থেকে সোয়া দুই কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার বারগুলোর ওজন ২ কেজি ৩শ’ গ্রাম। এ ঘটনায় গ্রেফতার করা হয় এক যাত্রীকে।

বৃহস্পতিবার সকালে এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের সিটের নিচে র্স্বণের বার লুকানো আছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণ। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে এক প্রবাসী যাত্রীকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights