বিমান বাহিনীর সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

অনলাইন প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকা সেনানিবাসস্থ ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনীর ১৮ জন এবং নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দু’জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণাথী কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য স্কোয়াড্রন লীডার তওসীফ আবরারকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights