বিয়ের আসরে খাবার টেবিলে বসা নিয়ে মা ও ছেলেকে কুপিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিয়ের বৌভাত অনুষ্ঠানের খাবার টেবিলে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় মা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে ঘটেছে। এই ঘটনায় শনিবার রাতেই মাদারীপুর সদর মডেল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন হ্যাপি বেগম (৪৬) ও তার ছেলে নাদির হোসেন (৩০)।

হাসপাতাল, আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হ্যাপি বেগম তার মামাতো ভাই ফারুক সরদারের বিয়েতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে বউ ভাত অনুষ্ঠানে যায়। পরে খাবার টেবিলে বসা নিয়ে হ্যাপি বেগমের ছেলে নাদির হোসেনের সাথে কবির সরদার ও জাফর সরদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মকবুল সরদারের নেতৃত্বে হ্যাপি বেগম ও নাদির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিয়ের বৌভাত অনুষ্ঠানে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights