বিয়ের পর তেমন কোনও পরিবর্তনই আসেনি তাপসীর

অনলাইন ডেস্ক

বিয়ের আগে এবং পরের জীবনের মধ্যে সাধারণত যে পার্থক্য থাকে, তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খান অনেকে। তবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু জানিয়েছেন, বিয়ের পর তাকে বিশেষ কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়নি।

ডেনমার্কের বাসিন্দা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে তাপসী বিয়ে করেন ২০২৪ সালের ২৩ মার্চ। বিয়ের আগে ওই খোলোয়াড়ের সঙ্গে এক দশক ধরে প্রেমও করেছেন তিনি। এনডিটিভি লিখেছে- সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহ পরবর্তী জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাপসী খোলসা করেছেন, জীবনসঙ্গী হিসেবে তিনি কেন ম্যাথিয়াস বোয়েকে বেছে নিয়েছিলেন।

সে কথার প্রসঙ্গ ধরে তাপসী বলেন, বিয়ে তার জীবনে বিশেষ কোনো পরিবর্তন আনেনি। এমনকী তিনি প্রায় ভুলতেই বসেছিলেন যে তিনি বিবাহিত। তাপসীর কথায়, ম্যাথিয়াস কোনোদিন আলাদা করে কোনো বিষয়ে চাপে রাখেননি। বিয়ের পরেও আমার জীবন একই রকম রয়েছে। আমি মানুষটা যে বিবাহিত, তা প্রায় ভুলতেই বসেছি। তিনি বলেন, বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না।”

বিয়ে-সংসার নিয়ে নিজেতে ‘পুরনোপন্থি’ বলে তুলে ধরেছেন তাপসী। তার কাছে বিয়ে মানে সেটা ‘সারাজীবনের বন্ধন’। পাশপাশি আরও বলেন, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাননি তিনি, যিনি তাপসীর কথায় উঠবেন-বসবেন। ম্যাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ সময় ধরে চলার কারণ তুলে ধরে বলেছেন, তারা দুজনেই বাস্তববাদী। এজন্য একে অপরকে বুঝতে কোনো সমস্যা হয় না।

তাপসীর শেষ সিনেমা ‘আসসি’ চলছে প্রেক্ষাগৃহে। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কানি কুসরুতি, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, মহম্মদ জিশান আইয়ুব এবং সত্যজিৎ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights