বিয়ে করছেন মৌসুমী হামিদ

শোবিজ প্রতিবেদক
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। যদিও বিষয়টি নিয়ে নিজে কিছু বলেননি এ অভিনেত্রী। জানা গেছে, ঢাকার ছেলে আবু সাইয়িদ রানাকে বিয়ে করছেন মৌসুমী। বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন তারা। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। এদিকে বুধবার সন্ধ্যায় হয়েছে গায়ে হলুদ। সেই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারপর থেকে সহকর্মী ও অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মৌসুমীর এক ঘনিষ্ঠজন জানান, শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌসুমী। অভিনেত্রী পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুকে নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের। জানা গেছে, মৌসুমীর হবু বর আবু সাইয়িদ রানা একজন মিডিয়াকর্মী। তবে তিনি ক্যামেরার পেছনে কাজ করেন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights