বিরলে ট্রাকের চাপায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলের ধুকুরঝারি পিপল্লা এলাকায় ট্রাক এর চাপায় পিষ্ট হয়ে লায়েক নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত লায়েক (২৬) দিনাজপুরের বিরল উপজেলার ইউনিয়নের দরবার পুর গ্রামের নুর ইসলাম অরফে নোনতার পুত্র। অপরদিকে, আহত বিরলের ধামইড় ইউনিয়নের খৈলতৈড় গ্রামের গাঠু চন্দ্র রায়ের পুত্র কালু চন্দ্র রায় (৩৬)।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিরলের ধুকুরঝারি থেকে তারা দুইজন মোটরসাইকেল যোগে দরবারপুর গ্রামের নিজ বাড়ীতে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিরলের ধুকুরঝারি থেকে তারা দুইজন মোটরসাইকেল যোগে দরবারপুর গ্রামের নিজ বাড়ীতে যাওয়ার পথে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে বিরলের পিপুল্লা নামক স্থানে (পল্লী বিদ্যুতের সাব ষ্টেশন অফিস সংলগ্ন) বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে লায়েকের মৃত্যু হয়। আহত কালুকে গুরুত্বর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ গোলাম মাওলা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights