বিরল প্রজাতির ৪৫ কাছিম উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, চৌদ্দগ্রাম থানার একটি টিম চট্টগ্রাম-ঢাকামুখী জিএস ট্রাভেলের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি ককশির্ট কাটুনের ভেতর চার প্রজাতির ৪৫টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করা হয়। এ সময় বিষয় অধিকারী (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়।

বাসের সুপার ভাইজার জানান, কাছিমগুলোকে বস্তাবন্দি করে ফেনী থেকে বাগেরহাটের উদ্দেশ্য তুলে দেয় এক ব্যক্তি। বিষয় অধিকারী কাছিমগুলো নিয়ে যাচ্ছিল। পরে উদ্ধার করা কাছিমগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কাছিম বহনকারী বিষয় অধিকারীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights