বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়া সম্ভব নয় : মান্না

অনলাইন ডেস্ক

বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটির অনুমোদনই নেই, সেটিকে আবার নিষিদ্ধ করার কী আছে?

বৃহস্পতিবার ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এ আলোচনা সভার আয়োজন করে অধ্যাপক কে. আলী ফাউন্ডেশন।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে, ভারতে আশ্রয় নিলেও ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার চেয়ে কম মানুষকে হত্যা করেননি।

অধ্যাপক শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights