বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ

স্পোর্টস ডেস্ক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলীয় হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, আর তালিকার একেবারে নিচে অবস্থান করছে ইতালি।

আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের সুফল পেয়েছে পাকিস্তান। এক ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে, পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয় দলটি এখন সপ্তম অবস্থানে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে।

বিশ্বকাপে জায়গা না পাওয়া বাংলাদেশ র‍্যাংকিংয়ে নবম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪ নম্বরে।

র‍্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে আলোচিত বিষয় হলো ইতালির অংশগ্রহণ। ২৭তম স্থানে থেকেও ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি, যা টুর্নামেন্টটির একটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে।

শীর্ষ দশের বাইরে আফগানিস্তান রয়েছে দশম স্থানে। এছাড়া আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও কানাডাও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী, শীর্ষ ৩০ দলের মধ্যে ২০টি দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দলগুলো র‍্যাংকিংয়ে থাকলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights