বিশ্বকাপে কেইন-গর্ডনদের জার্সি নম্বর প্রকাশ

অনলাইন ডেস্ক
দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মহারণ। উদ্বোধনের ছয়দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের। তবে তার আগে আগামী ৬ জুন নিউ জিল্যান্ড এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টমাস টুখেলের দল।

বিশ্বকাপের আগে ফুটবলারদের জার্সি নম্বর জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। ক্রোয়েশিয়ার বিপক্ষে চিরচেনা ৯ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যাবে স্ট্রাইকার হ্যারি কেইনকে। অন্যদিকে জুড বেলিংহামকে দেওয়া হয়েছে ১০ নম্বর এবং মরগান রজার্স খেলবেন ১৭ নম্বর জার্সি পরে।

মার্ক গিয়েহি ও জন স্টোনস পেয়েছেন যথাক্রমে ৬ ও ৫ নম্বর জার্সি। বুকাও সাকাকে দেওয়া হয়েছে ৭ নম্বর জার্সি এবং অ্যান্থনি গর্ডন মাঠে নামবেন ১১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে।

কার কত নম্বর জার্সি:

পিকফোর্ড (১), কনসা (২), ও’রেইলি (৩), রাইস (৪), স্টোনস (৫), গিয়েহি (৬), সাকা (৭), অ্যান্ডারসন (৮), কেইন (৯), বেলিংহ্যাম (১০), র‍্যাশফোর্ড (১১), লিভ্রামেন্তো (১২), হেন্ডারসন (১৩), হেন্ডারসন (১৪), বার্ন (১৫), মাইনু (১৬), রজার্স (১৭), গর্ডন (১৮), ওয়াটকিনস (১৯), মাদুয়েকে (২০), এজে (২১), টনি (২২), ট্র্যাফোর্ড (২৩), জেমস (২৪), স্পেন্স (২৫), কোয়ানসাহ (২৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights