বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

অনলাইন ডেস্ক

এবারই প্রথম বিশ্বকাপে খেলবে জর্ডান। যা দেশটির ফুটবল অঙ্গনের জন্য অত্যন্ত মর্যাদা ও স্মরণীয় মুহূর্তের। বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে জর্ডান। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে বেশ পিছিয়েই তারা। তবে বড় মঞ্চে নিজেদের সেরাটাই ঢেলে দেবে দল, এমনটাই আশা করছেন সমর্থকরা।

স্মরণীয় এই মুহূর্ত উপভোগ করতে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সরকারি কর্মচারীদের দেরিতে কাজ শুরু করার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

রবিবার (৩১ মে) জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসানের জারি করা এক ডিক্রিতে বলা হয়েছে, ১৭, ২৩ এবং ২৮ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্রুপ ‘জে’-এর অস্ট্রিয়া, আলজেরিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচগুলোর জন্য দাপ্তরিক কাজের সময় সকাল ৮:৩০-এর পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বিশ্বকাপে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক অংশগ্রহণের সময় নাগরিকদেরকে তাদের সমর্থন ও পাশে থাকার সুযোগ করে দেওয়া।

‘আল-নাশামা’ (বীরত্বপূর্ণ দেশ) নামে পরিচিত জর্ডান, তাদের এশীয় বাছাইপর্বের গ্রুপে দক্ষিণ কোরিয়ার পেছনে ফেলে দ্বিতীয় স্থান থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা, আব্দাল্লাহ আল ফাখৌরি, আহমাদ আল জুয়াইদি, নুর বানি আত্তিয়াহ

ডিফেন্ডার: মোহাম্মদ আবুয়ালনাদি, ইউসেফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসাফ, আনাস বাদাউই, আব্দাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সেলিম ওবাইদ, মোহাম্মদ তাহা

মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নুর আল রাওয়াবদেহ, রাজায়ে আয়েদ, আমের জামোস, ইউসেফ কাশি, ইব্রাহিম সাদেহ

ফরোয়ার্ড: মোহাম্মদ আবু জ্রাইক, মুসা আল তামারি, আলী আজাইজেহ, আলী ওলওয়ান, ইব্রাহিম সাব্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights