বিশ্বকাপ শুরুর আগে কোচদের নিয়ে ভিন্নধর্মী মূল্যায়ন

অনলাইন ডেস্ক

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ আনচেলত্তির ৬৭তম জন্মদিনে প্রকাশিত হয় এই ব্যতিক্রমী তালিকা। ‘লাইভ ফুটবল টিকিটস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় বিশ্বকাপে অংশ নেওয়া ৪৯ জন কোচকে শারীরিক আকর্ষণীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। গবেষণায় মুখের গঠন, সামঞ্জস্য, বয়স, উচ্চতা এবং পেশাগত সাফল্যের মতো বিভিন্ন সূচকের পাশাপাশি বহুল আলোচিত ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাতের ধারণাও ব্যবহার করা হয়েছে।

এই তালিকায় ১০এর মধ্যে ৬.৯৫ নম্বর পেয়ে ২৭তম স্থানে অবস্থান করছেন আনচেলত্তি। বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হওয়া সত্ত্বেও তিনি জায়গা করে নিতে পারেননি সেরা ২০-এ। আনচেলত্তির চেয়ে কিছুটা এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি ৭.২৮ নম্বর পেয়ে আছেন ২১তম স্থানে। অন্যদিকে ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম রয়েছেন ২৮তম স্থানে।

তালিকার শীর্ষে থাকা পেতকোভিচ পেয়েছেন ৯.৩ স্কোর। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার টনি পপোভিচ এবং তৃতীয় স্থানে সুইডেনের গ্রাহাম পটার। এছাড়া ইংল্যান্ডের কোচ থমাস টুখেল চতুর্থ এবং জার্মানির জুলিয়ান নাগেলসমান সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন।

তবে তালিকাটি কিছু বিস্ময়েরও জন্ম দিয়েছে। দক্ষিণ আমেরিকার অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা রয়েছেন অনেক নিচে, ৪৪তম স্থানে। আর একেবারে শেষ স্থানে আছেন নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বেজলি। সব মিলিয়ে, পারফরম্যান্সের বাইরেও কোচদের ভিন্ন এক দিক সামনে এনে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে এই র‌্যাঙ্কিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights