বিশ্বজয়ের পর মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

কাতার থেকে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার আর মাঠে নামা হয়নি। এবার ভক্ত-সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। খুব শিগগিরই আর্জেন্টিনাকে মাঠে নামতে দেখা যাবে।

এ মাসেই ঘরের মাঠে পানামার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ২৩ মার্চ সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আইরর্সের এস্টাডিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে। পানামার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি হবে আন্তর্জাতিক ফ্রেন্ডলি।

শুধু পানামা নয়, আর্জেন্টিনা খেলবে কুরাকাওয়ের বিরুদ্ধেও। ২৮ মার্চ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। খেলা হবে সান্তিয়াগো ডেল এস্তেরোতে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখার জন্য যে উৎসাহ থাকবে তা নিয়ে সন্দেহ নেই। যতই সেই ম্যাচ পানামার মতো কম শক্তিশালী দেশের বিরুদ্ধে হোক।
এই দু’টি প্রীতি ম্যাচের জন্য এরই মধ্যে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে সুযোগ পেয়েছেন ম্যানইউর ১৮ বছর বয়সী উইঙ্গার আলেজান্দ্রো গারনাচো।

আর্জেন্টিনার ৩৫ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জার্মিনো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার: জুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজেল্লা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, লওতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পেরেদেস, গুইদো ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোন, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, ফাকুন্দো বুয়োনানোত্তে, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights