বিশ্বনাথে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

অনলাইন ভার্সন
সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম।

এ সময় উপজেলা সিনিয়রন মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে বিশ্বনাথ পুরানবাজারের ব্যবসায়ী আবদুস সালামের গোউন থেকে অর্ধলক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার দায়ে অর্থদণ্ডও দেওয়া হয় ২০ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিষিদ্ধ। তবুও কিছু অসাধু ব্যক্তি মা ও পোনা মাছ নিধনে সক্রিয় হয়ে উঠেছেন। তাই দেশীয় মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্রমান্বয়ে হাওর-নদী-জলাশয়েরও অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights