বিশ্বনাথে বিএনপির মশাল মিছিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে হরতাল-অবরোধ সফলের লক্ষে মশাল মিছিল করেছে বিএনপি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদ রোডে, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ-খাজাঞ্চি সড়কের উত্তর দিক থেকে হঠাৎ মশালসহ ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা যায় মিছিলকারীদের। দ্রুত রাজনগর সড়ক দিয়ে মিছিলটি চলে যায়। মিছিলে অংশ নেয়া প্রত্যেকরই মুখে মাস্ক ও কয়েকজন ছিল হেলমেট পরিহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights