বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিশ্বনাথে (সিলেট) প্রতিনিধি

‘‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভবনেই সমৃদ্ধি’’ এই স্লোগান নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪’র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, অডিটোরিয়ামে অনুষ্ঠানিক ভাবে বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হান্নান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল হামিদের সঞ্চালনায় এতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন অতিথিরা। আগামীকাল বিজ্ঞান মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র গ্রুপ) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবার বিজ্ঞান মেলায় ১২টি স্টলে ২টি কলেজ, ১টি মাদরাসা ও ৯টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights