বিশ্বনাথে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় ফুলে ফুলে ভরে যায় স্মৃতিস্তম্ভের বেদি।

একুশের প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে ঢল নামে ফুলেল শুভেচ্ছা জানাতে আসা মানুষের। একে একে শ্রদ্ধায় জানায় বিশ্বনাথ উপজেলা প্রশাসন. পৌর প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights