বিশ্বনাথে মডেল মসজিদের যাত্রা শুরু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো সিলেটের বিশ্বনাথে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের। মুসল্লিরা নতুন মসজিদের প্রথম আজানের ধ্বনি শুনেই নামাজ পড়ার জন্য ভিড় জমান।

উদ্বোধনের পর শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করা হলো এ মসজিদে। নামাজ আদায় করতে ঢল নামে মুসল্লীদের। দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিরা বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। দেখতে দেখতে মসজিদের পুরো অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় তলায়ও শতশত মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। এর আগে মডেল মসজিদ সম্পর্কে, মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights