বিশ্বনাথে শিক্ষাবৃত্তি পেলো ৯৯ শিক্ষার্থী

বিশ্বনাথে (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৬ষ্ঠ শিক্ষাবৃত্তি পেয়েছে ৯৯ জন মেধাবী শিক্ষার্থী। ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ৩টি উচ্চ বিদ্যালয় ও কলেজের ওই শিক্ষার্থীদের মধ্যে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ৩ লাখ ২৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ট্রাস্টের বাংলাদেশ শাখার উদ্যোগে অনুষ্ঠানটি চাউলধনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক শফিক আহমদ পিয়ার ও চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রাস্টের ইউকে সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, ট্রাস্টের ইউকের সহকারী ট্রেজারার আবদুল হামিদ খান সুমেদ, ট্রাস্টি সাহিদুর রহমান, শেখ মজম্মিল আলী, হাজী শেখ নেসার আহমদ, আবদুল আউয়াল চৌধুরী, স্বপন শিকদার, দশপাইকা-আনরপুর সরকারি প্রাাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খান।
আরও বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য হাসানুজ্জামান, জুবায়ের আহমদ মজুমদার, মাওলানা ফারুক আহমদ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল বশর এহিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ওয়াছেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights