বিশ্বব্যাপী করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৭২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮০৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭০ হাজার ৭০৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ২৬ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights