বিশ্বব্যাপী সহযোগিতার খাতগুলো দুর্বল করা হচ্ছে: গুতেরেস
অনলাইন ডেস্ক
ইরানে সহিংস আন্দোলনের জেরে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দাবি করেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ‘বিশ্বব্যাপী সহযোগিতার খাতগুলোকে দুর্বল করার জন্য ‘একদল শক্তিশালী শক্তি’ কাজ করে যাচ্ছে।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিকী উপলক্ষে লন্ডনে দেওয়া ভাষণে তিনি এই নিন্দা জানান। চলতি বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে গুতেরেসের। লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকে ৫১টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি সংস্থাটির সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর এখনও নির্মিত না হওয়ায় লন্ডনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ গঠনে ব্রিটেনের ভূমিকা এবং এর প্রচার অব্যাহত রাখার জন্য গুতেরেস শ্রদ্ধা জানান। তবে তিনি বলেন, ২০২৫ সাল ছিল ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতিসংঘের মূল্যবোধের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বছর’।
মহাসচিব বলেন, বিশ্বব্যাপী শক্তিশালী পক্ষগুলো সহযোগিতার পক্ষগুলোকে দুর্বল করার জন্য সারিবদ্ধ হচ্ছে। এরপরও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কাজ করে যাচ্ছে। গুতেরেস সামুদ্রিক জৈবিক বৈচিত্র্যের উপর একটি নতুন চুক্তিকে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন।
চুক্তিটি আন্তর্জাতিক জলসীমা এবং সমুদ্রতলদেশে সামুদ্রিক জীবন রক্ষার জন্য একটি যুগান্তকারী আন্তর্জাতিক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। চুক্তটি বিজ্ঞানের নেতৃত্বে আধুনিক কূটনীতির একটি মডেল, যেখানে কেবল সরকারই নয়, নাগরিক সমাজ, আদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ থাকবে নিশ্চিত করা হবেও সবার সহযোগিতা চান গুতারেস।
গুতরেসে আক্ষেপ করে বলেন, সংঘাত নিরসনে যুদ্ধ বন্ধ, দুর্ভিক্ষ এড়ানো, গুরুত্বপূর্ণ চুক্তিগুলি সুরক্ষিত হলেও তা গণমাধ্যমে প্রচার হয় না। ভবিষ্যতে জনগণের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান, মতামতকে সম্মান দেওয়ার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া ভবিষ্যতে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং নিরাপত্তা পরিষদের সংস্কার অন্তর্ভুক্ত বলেও দাবি করেন তিনি।
সূত্র: ডন।
