বিশ্ব রেকর্ড গড়ে চেলসিতে যুক্তরাষ্ট্রের নাওমি গির্মা

অনলাইন ডেস্ক

নারী ফুটবলে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার নাওমি গির্মা।

আগামী ২০২৯ সাল পর্যন্ত ২৪ বছর বয়সী গির্মার সঙ্গে চুক্তি করেছে চেলসি। যুক্তরাষ্ট্রের ক্লাব স্যান ডিয়েগো ওয়েভকে প্রায় ৯ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে উইমেন’স সুপার লিগের শীর্ষে থাকা দলটি।

মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফির আগের রেকর্ড ছিল র‌্যাচেল কুনদানাঞ্জির। জাম্বিয়ান ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে গত ফেব্রুয়ারিতে ৬ লাখ ৮৫ হাজার পাউন্ডে দলে টানে যুক্তরাষ্ট্রের বে এফসি।

আর্সেনালের বিপক্ষে রবিবারের লড়াইয়ে মাঠে নামার আগে গির্মাকে স্ট্যামফোর্ড ব্রিজে পরিচয় করায় চেলসি। এর আগে ক্লাবের ওয়েসবসাইটে নিজের অনুভূতি জানান তিনি।

নাওমি গির্মা বলেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক খুশি ও সত্যিই রোমাঞ্চিত। বিশ্বাসই হচ্ছে না। চেলসির অনেক কিছুই আমাকে এখানে আসতে আগ্রহী করেছে-সংস্কৃতি, জয়ের মানসিকতা, স্টাফ ও খেলোয়াড়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights