বিশ্ব শিল্প দিবস উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
মো: মহিউদ্দীন
নড়াইলে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিল্প দিবস উপলক্ষে (১৫ এপ্রিল) বুধবার চারুকানন নড়াইল এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। নড়াইল শহরের গোয়ালবাড়ি এলাকায় চারুকাননের নান্দনিক পরিবেশে ৬৮ জন চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করে।
উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরন করে নেয় শিশুরা।
চারুকাননের এর পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস,সাহিত্যিক সুভাষ বিশ্বাস, সাংবাদিক মধু সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। আর্ট ক্যাম্প শেষে অতিথিদের নিকট থেকে শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
১৫.৪.২৬
