বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ সৈয়দপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম(৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানিক দল। মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য প্রায় ৬০ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাসী করি আমরা। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০হাজার পিস টাপেন্টাডল পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য ৬০লাখ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিক্রির জন্য এসব ট্যাবলেট নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি নিয়মিত মামলা করে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights