বিষপানে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় আসিয়া আক্তার (২৮) নামে এক নারী বিষপানের পর মারা গেছেন। শুক্রবার রাতে আল ফালাহ গলি গার্লস স্কুলের পাশে শাহ আলমের বাড়িতে এই ঘটনা ঘটে। আসিয়া ও তার স্বামী মো. মিলন ওই বাসায় ভাড়া থাকতেন।

খুলশী থানার (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে শুক্রবার রাতে ওই নারী বিষপান করেন। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচণা মামলা হয়েছে। নিহতের স্বামী মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী। লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights