বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলুকে খালাস
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
