বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত এলাকা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে।

রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়িঘর। সারারাত ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দু’দিন বন্ধ থাকার পর টেকনাফ পৌরসভা, সদর, সাবরাং শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার বাসিন্দারা।
টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দু’দিন বন্ধ থাকার পর ফের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ। মানুষ অনেক আতঙ্কে আছেন।

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ২দিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির অধিক ঘর বাড়িতে ফাটল দেখা দিয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights