বীরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মো. আজমল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুইল চেয়ার বিতরণ ও স্মৃতিচারণমুলক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন নারী, শিশু ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

শনিবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে দিনাজপুরের বীরগঞ্জে ‘আজমল হক ফাউন্ডেশন’ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরন করা হয়।

বিপন্ন মানবতার পাশে এই শ্লোগানে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আজমল হক ফাউন্ডেশন আয়োজনে চারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।

বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. মীর কাশেম লালুর সভাপতিত্বে আজমল হকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ফুটবলার সুভাষ দাশ, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, বলেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মেহেদী হাসান সজলসহ আরও অনেকে।

পরে অনুষ্ঠানে উপস্থিত ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights