বীরগঞ্জে ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি

প্রচেষ্টার অঙ্গীকার ‘রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর’ এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা, র‌্যালি, কেক কাটা, স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রচেষ্টা ব্লাড ব্যাংকের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে হতে প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে ডাঃ মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, প্রভাষক আনোয়ার সাদত বুলবুল, জেলা যুবদল সদস্য মোঃ আক্কাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি, পরিচালক মোঃ হুসেন আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সভাপতি আবু বক্কর সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights