বীরগঞ্জে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে জাকিরুল ইসলাম আলম (৫০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাকিরুল ইসলাম আলম বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন নবী জানান, শনিবার গভীর রাতে বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হন জাকিরুল ইসলাম আলম। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
