বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর শাহাদাতবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার শহিদদের স্মৃতিস্তম্ভে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া, বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সব মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights