বুড়ো হাড়ে উড়ছেন রোনালদো!

অনলাইন ডেস্ক

সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে বেশ দ্রুতই নিজেকে মানিয়ে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল পেতে এখন আর খুব একটা সংগ্রাম করতে হয় না তাকে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। এবার তার জোড়া গোলে বড় জয় পেল আল নাসের। রেলিগেশন পর্যায়ে থাকা আল আদালাহকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউইয়ি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একটি গোলই পায় আল নাসের। শুরুটা হয় রোনালদোকে দিয়েই। ৪০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি রোনালদো। বক্সের কিছুটা বাইরে থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দ্রুতই ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পরাস্ত করেন আদালাহ গোলরক্ষককে। সৌদি লিগে এটি তার ১১ তম ও নিজের ক্যারিয়ারের ৮৩৪ তম গোল।

আল নাসেরের হয়ে বাকি দু’টো গোল করেন তালিসকা ও আয়মান ইয়াহিয়া। এই জয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights