বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক
অনলাইন ভার্সন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য উপাচার্য পদিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব এ এস এম কাসেম।
তাকে নিয়োগের যোগদানের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
