বৃষ্টির আশায় জয়পুরহাটে ইসতিসকার নামাজ

জয়পুরহাট প্রতিনিধি

তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় জয়পুরহাটে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন। তিনি জানান, কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

নামাজে অংশগ্রহণ করতে আসা স্থানীয় মুসল্লি সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights