বৃষ্টির আশীর্বাদে নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান

অনলাইন ডেস্ক
একেই বুঝি কপাল বলে, ৪০২ রানের অম্ভব টার্গেটে খেলতে নেমেও জয় পেল পাকিস্তান। তবে সেটা নিজেদের যোগ্যতায় পুরোপুরি নয়, অনেকটা বৃষ্টির আশীর্বাদে।

সাড়ে ২১ ওভারে এক উইকেট হারিয়ে ১৬০ রান তোলে পাকিস্তান। এরপর বৃষ্টির বাগড়া। বৃষ্টি শেষে পাকিস্তানের সামনে সাড়ে দাঁড়ায় ১৯ ওভারে ১৮২ রানের সমীকরণ।

টার্গেট কিছুটা হাতের মুঠোয় চলে আসায় ব্যাট চালিয়ে খেলতে থাকেন শতক হাঁকিয়ে ক্রিজ আগলে রাখা পাকিস্তানি ওপেনার ফখর জামান ও অর্ধশতকের পথে থকা বাবর আজম।
তাদের মারমুখী ব্যাটে সাড়ে ২৫ ওভারে ২০০ রান তোলে পাকিস্তান। ৬৩ বলে ৬৬ রান করেন বাবর। ৮১ বলে ১২৬ রান করেন ফখর জামান। ঠিক সেই মুহূর্তে আবার বৃষ্টি নামে আহমেদাবাদে।

সেই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। আর বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে থাকায় পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights