বৃষ্টির প্রত্যাশায় জামালপুরে ইসতিসকার নামাজ

জামালপুর প্রতিনিধি
তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে জামালপুরে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জামালপুর পৌরসভার উদ্যোগে রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, সিনিয়র তথ্য অফিসার জালাল আহামেদ, পৌর কাউন্সিল, বিভিন্ন মাদ্রাসা-এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজে অংশগ্রহণ করেন।

বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ নামাজের ইমামতি করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নাজড়িত হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights